দেশের উন্নয়নে প্রধানমন্ত্রীর সঙ্গে নারীদের কাজ করতে হবে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:২২ এএম, ৩০ অক্টোবর ২০২১ শনিবার
সংগৃহীত ছবি
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াসিকা আয়শা খান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রায় নারীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
শুক্রবার রাজগঞ্জের ‘উল্লাপাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন ২০২১’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ওয়াসিকা আয়শা খান বলেন, প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নে বিশ্বে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। নারীর অগ্রায়নে প্রধানমন্ত্রী যুগোপযোগী বহুমুখী পদক্ষেপসহ তথ্য-প্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন।
তিনি বলেন, নারী, শিশু ও মাতৃস্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিতে সরকার কমিউনিটি ক্লিনিকসহ আরো অনেক পদক্ষেপ বাস্তবায়ন করেছে। শেখ হাসিনা যে অপ্রতিরোধ্য গতিতে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তার সাথে তাল মিলিয়ে নারীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
স্থায়ী কমিটির সভাপতি বলেন, নারী পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় দেশ এগিয়ে যায়। তৈরি পোশাক শিল্পে নব্বই ভাগ অবদান নারীদের, কুটির শিল্প, কৃষিখাতসহ সকল ক্ষেত্রেই নারীরা অসামান্য অবদান রেখে চলেছে। নারীরা সকল ক্ষেত্রে সফলতার স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছে। স্থানীয় সরকার পর্যায়সহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সকল জায়গায় নারীদের সুদক্ষ অংশগ্রহণ দৃশ্যমান।
এসময়, দেশব্যাপী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করতে সকলকে নিরলসভাবে কাজ করার আহ্বান জানান ওয়াসিকা আয়শা খান এমপি।
উল্লাপাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কামরুন্নাহার আলোর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিবলী ইসলাম কবিতার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য তানভীর ইমাম, মাহিয়া জামান মালা, ডাঃ জান্নাত আরা তালুকদার হেনরী, ফয়সাল কাদের রুমি, গোলাম মোস্তফা।
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান



